নিজস্ব প্রতিবেদক | ০৪:২৯ পিএম, ২০২৪-০৪-১৮
বান্দরবানে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনার মামলায় ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৫৭ জনকে আদালতে তোলা হয়েছে। এদের মধ্যে ৫২ জনকে চার দিন করে রিমান্ড মনজুর করেছে আদালত।
রিমান্ডে পাঠানো ৫২ জনের মধ্যে ১৭ জন নারী। শুধু এক নারী আসামিকে জেল গেটে রেখে জিজ্ঞাসাবাদ করা যাবে বলা হয়েছে। বাকি চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় আসামিদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইনের এজলাসে হাজির করা হয়।
এ সময় আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মহতুল হোসেন যত্ন আসামিদের জামিন আবেদন করেন। তখন বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জামিনের বিরোধিতা করে রিমান্ড আবেদন করেন, আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আবেদনের ওপর শুনানি করেন। শুনানি শেষে তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রুমা ও থানচিতে ৩টি ব্যাংক ও অস্ত্র লুটের ঘটনায় মামলা হওয়ার পর গত ৮ এপ্রিল যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে রুমা উপজেলার বেথেলপাড়া থেকে ১৮ নারীসহ ৪৯ জনকে গ্রেফতার করে। অন্যদের বান্দরবানে জেলার বিভিন্ন স্থান থেকে চিরুনি অভিযানে আটক করা হয়। এই পর্যন্ত মোট ৬৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited